রামগড়ে র্যাবের অভিযানে অস্তসহ আটক-দুই
- আপডেট সময় : ১১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫২ বার পড়া হয়েছে
রামগড়ে র্যাবের অভিযানে অস্তসহ আটক-দুই
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাব। আজ বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া সিনেমাহল বাজার থেকে তাদের আটক করা হয়।
ফার্নিচারের ক্রেতার ছদ্মবেশী র্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে আটক আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮) নামে দুই যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, র্যাবের সাদাপোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতা সেজে ফার্নিচারের দোকানে বসে মুরগী মিলন,সোহেল নামে দুই যুবকের কাছ থেকে অস্ত্র কিনতে দরদাম করে। এসময় সাদা পোশাকধারী আরও কয়েকজন র্যাব সদস্য দোকানে এসে পৌঁছেন। এক পর্যায়ে ছদ্মবেশী র্যাবের সদস্যরা মুরগী মিলন ও সোহেলকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে।
আটককৃতদেরকে থানায় হস্তান্তরের স্বীকার করে থানার ওসি তদন্ত রাজীব কর বলেন, রাত ৮টার দিকে
ফেণী র্যাব-৭ এর নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা (নম্বর-৫, তারিখ ২৪/২/২২) দায়ের করেছে।
[irp]





















