ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রামগড় বাজারে বেড়েছে দুর্ধর্ষ চুরি; নির্বিকার প্রশাসন

Astha DESK
  • আপডেট সময় : ০২:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

রামগড় বাজারে বেড়েছে দুর্ধর্ষ চুরি; নির্বিকার প্রশাসন

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ঐতিহ্যবাহী রামগড় বাজারে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি ডাকাতির ঘটনার সাথে জড়িতরা ধরা না পরার কারনে একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বড়জোর তদন্ত ও মতবিনিময় করেই দায়িত্ব শেষ করছে পুলিশ ও প্রশাসন।

সর্বশেষ রবিবার দিবাগত রাতে রামগড় মধ্য বাজারে কালার্স ফ্যাশন শাড়ি ঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে প্রায় ১লক্ষ ২০হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিক ইব্রাহিম জানান, সকালে এসে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে দোকানের সার্টার খুলে দেখি জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকান থেকে দামী কাপড়, ১টি আই ফোন, নগদ ২৩হাজার টাকা ও সিসি ক্যামেরা নিয়ে গেছে।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারী বিজয় ভাস্কর্য এলাকা থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়। গত ৬ জুন দিবাগত রাতে রামগড় বাস্ট্যান্ডে পুলিশ বক্সের ৫০গজ দুরে কুইন টেলিকমে চুরির ঘটনা ঘটে। মালিক লিটন জানান, তার দোকানে প্রায় ৫ লাখ নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়েছে। দোকান থেকে দামি দামি ডিবাইস নিয়ে গেছে চোরচক্র। সকালে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে পুলিশকে অভিহিত করা হয়। রামগড় থানার সাবেক ওসি তদন্ত রাজীব চন্দ্র কর ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর আজ অবধি পুলিশ চোরাইকৃত মালামাল ও চোরদের আটক করতে পারেনি।

এর কিছুদিন পর সফি কোম্পানি মার্কেটের সুইটি জুয়েলার্সের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দিনেদুপুরে তালা ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে গেলেও আজও ডাকাতদল ধরাছোঁয়ার বাহিরে।

রামগড় বাজার পরিচালনা কমিটির তত্বাবধানে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা থাকার পরও এভাবে একের পর এক চুরির ঘটনায় সন্দেহ তৈরি এবং প্রশাসনের নির্বিকারে উদ্বেগের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

ট্যাগস :

রামগড় বাজারে বেড়েছে দুর্ধর্ষ চুরি; নির্বিকার প্রশাসন

আপডেট সময় : ০২:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩