ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ১০৮১ বার পড়া হয়েছে

রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়েতের ৩০ জনসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ফয়লাহাটের পু্লিশ ফাড়ির ইন-চার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) রামপাল থানায় মামলাটি করেন।

মামলায় নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্যেশ্যে সমবেত হয়ে বিষ্ফোরক পদার্থ মজুদ করা, হোফাজতে রাখা এবং বিষ্ফোরণ ঘটানোসহ সহায়তা করার অপরাধ করেছে আসামীরা এমনটি উল্লেখ করা হয়েছে।

আটক আসামীরা হলেন, উপজেলার হুড়কা গ্রামের বাবুল শেখ (৫৫), সোনাতুনিয়া গ্রামের মোঃ আল আমিন শেখ, গোবিন্দপুর গ্রামের আঃ কাদের মোল্লা (২৮), শ্রীরম্ভা গ্রামের মোঃ হেমায়েত শেখ (৪৫), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম্মেল শেখ ((৪৩), প্রসাদনগর গ্রামের মোঃ নাজিবর শেখ (৪৬), প্রসাদনগর গ্রামের মোঃ আঃ হালিম (৪৬), চাকশ্রী গ্রামের মোঃ হুমায়ুন কবির সাগর (২৮)।

বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আসামীদের আটক করে পু্লিশ। এছাড়াও আসামী করা হয়েছে, উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ কবির, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, আকবর হোসেন আকো, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ নেতৃবৃন্দকে।

আটক আসামীদের দখলে থাকা ৪ টি অবিষ্ফোরিত ককটেল, ২ টি বিষ্ফোরিত ককটেলে অংশ, ১৮ টি রড, ২৩ টি বাঁশের লাঠি, ২ টি হাসুয়া ও ১১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

মামলা দায়ের, আলামত জব্দ ও ৮ জন আসামীকে আটক করে তাদের আটক দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

ট্যাগস :

রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

আপডেট সময় : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩