ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু আজ সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মোঃ লিয়াকত আলী খাঁ’র পুত্র মোঃ রাজ্জাক খাঁ (৩১) ও রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের পুত্র শেখ নূরুল ইসলাম (৪১)। গত ৩০ জুলাই সকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ অন্যান্য কর্মচারীদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন।

ওই সময় আসামী রাজ্জাকের দখলে থাকা ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ পারগোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাকে ১ বছর ১০ মাস বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামী নূরুল ইসলামকে রণসেন এলাকা থেকে ৮২ পুরিয়া হোরোইন (৩ গ্রাম) সহ আটক করেন। আটক নূরুল কে হোরোইন রাখার অপরাধে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত দন্ডপ্রাপ্ত ২ আসামীকে রামপাল থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পু্লিশ তাদের বাগেরহাটের জেল হাজতে প্রেরণ করে।

ট্যাগস :

রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩