ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রুবেল হত্যায় জড়িত ৫ আসামী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

রুবেল হত্যায় জড়িত ৫ আসামী আটক

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটায় অটোভ্যান চালক রুবেল হত্যা ঘটনার রহস্য উন্মোচন ও ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অটোভ্যানের বিভিন্ন অংশ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

আজ শুক্রবার (২৮এপ্রিল) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষ্য প্রমাণ বিহীন এই হত্যা মামলা সমাধান করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নেয়।

গত মার্চ মাসের ২০ তারিখে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে রুবেল হোসেন নামে এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ব্যাপক তদন্তের পর ঢাকা থেকে ৩জন আসামীকে গ্রেফতার করে।

আসামীরা হলেন গাইবান্ধার সাঘাটার ওবাইদুল ইসলাম, রুবেল মিয়া ও বরিশালের গুয়াবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন। তারা ঢাকার জিরাবো এলাকায় এক সঙ্গে এই ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

পুলিশ সুপার আরও জানান, ওই ৩ আসামী হত্যা কান্ডের ২দিন আগে এলাকায় আসে এবং রুবেলের অটো ভ্যানটি সাঘাটা বাজার থেকে বাদিনার পাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে অটো ভ্যান ও মোবাইল নিয়ে চলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব স্বীকার করেছে। এই অটো ভ্যান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আরও ২জনকে আটক করে পুলিশ।

ট্যাগস :

রুবেল হত্যায় জড়িত ৫ আসামী আটক

আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩