ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রোজিনার সিনেমায় নিরবের নায়িকা স্পর্শিয়া

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন। সরকারি অনুদানে তিনি নির্মাণ করছেন ‌‘ফিরে দেখা’ নামের সিনেমা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিতব্য এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোজিনার এক ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে।

জানা গেছে, সিনেমায় নাসিমা নামের চরিত্রটির জন্য বেশ ক’জন নায়িকাই রোজিনার পছন্দের তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত এ চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়েছে স্পর্শিয়াকেই৷ শনিবার দিবাগত রাতে উত্তরার নিজ বাসাতেই এক ঘরোয়া মিটিংয়ে নায়িকা চূড়ান্ত করেছেন রোজিনা।

সিনেমায় স্পর্শিয়াকে দেখা যাবে নায়ক নিরবের বিপরীতে। এখানে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন রোজিনা। নিরব অভিনয় করবেন রোজিনার ভাইয়ের চরিত্রে। আর রোজিনার স্বামী চরিত্রে পর্দায় হাজির হবেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এর আগে ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ ৮-১০টি সুপারহিট সিনেমা রয়েছে কাঞ্চন-রোজিনা জুটির।

‘ফিরে দেখা’ সিনেমায় ইলিয়াস কাঞ্চন-রোজিনা ও নিরব-স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকেই।

সিনেমাটিকে নিজের ড্রিম প্রজেক্ট দাবি করে রোজিনা বলেন,অনেক প্রত্যাশা নিয়ে সিনেমাটি করছি। নিজের প্রথম পরিচালিত সিনেমার জন্য মুক্তিযুদ্ধকেই প্রেক্ষাপট হিসেবে বেছে নিলাম। বেশ চমৎকার একটি চিত্রনাট্য হাতে রয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি সিনেমা উপহার দিতে পারবো।

ট্যাগস :

রোজিনার সিনেমায় নিরবের নায়িকা স্পর্শিয়া

আপডেট সময় : ০৭:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১