ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-হেফাজত আমির Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস Logo যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Logo ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী

লাইনে দাঁড় করিয়ে তিন শিশুপুত্রকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

লাইনে দাঁড় করিয়ে তিন শিশুপুত্রকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের মনরো টাউনশিপে লাইনে দাঁড় করিয়ে তিন শিশুপুত্রকে গুলি করে হত্যা করেছে মার্কিন যুবক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, চ্যাড ডুয়ারম্যান নামের মার্কিন যুবক বেশ কয়েক মাস ধরেই তিন শিশুপুত্রকে হত্যার ছক কষছিলেন। বৃহস্পতিবার হত্যার শিকার শিশুদের বয়স তিন, চার ও সাত বছর। শিশু সন্তানদের খুনের অভিযোগে ৩২ বছরের চ্যাড ডুয়ারম্যানকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে আটক করেছে পুলিশ।

আদালতে শুনানিতে পুলিশের দাবি, নিজের অপরাধের কথা স্বীকার করেছেন চ্যাড। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সন্তানদের খুনের জন্য তাদের এক লাইনে দাঁড় করিয়েছিলেন তিনি। এরপর একে একে তিন শিশুপুত্রের দিকে রাইফেল তাক করে গুলি করতে থাকেন। আতঙ্কে চ্যাডের এক পুত্র পালানোর চেষ্টা করে। তবে তার পিছুধাওয়া করে বাড়িতে টেনে এনে তাকেও গুলি করে হত্যা করেন চ্যাড। তাকে বাধা দিলে স্ত্রীর হাতেও গুলি করেন অভিযুক্ত। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে দম্পতির মেয়ে চিৎকার করতে থাকে, সবাইকে মেরে ফেলছে বাবা! নাবালিকার চিৎকারে পুলিশে খবর দেন এক ব্যক্তি।

ওহায়ো পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ অভিযুক্তের স্ত্রী এবং ওই ব্যক্তির থেকে খবর পেয়ে চ্যাডের বাড়িতে পৌঁছান তারা। আদালতে শুনানির সময় ক্লারমন্ট কাউন্টির সরকারি কৌঁসুলির মার্ক টেকুল্‌ভের দাবি, “এ রকম ঘৃণ্য অপরাধের কথা কখনও শুনিনি। (সূত্র-এপি, নিউ ইয়র্ক পোস্ট, এনবিসি নিউজ।)

ট্যাগস :

লাইনে দাঁড় করিয়ে তিন শিশুপুত্রকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩