ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত Logo ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা Logo নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু Logo শিশুকে গলা কেটে হত্যা, শৌচাগারে মিললো বিচ্ছিন্ন মাথা Logo লালপুরে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক Logo অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিক Logo অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি বাদী-পুলিশ-কর্তৃপক্ষ ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিক Logo রংপুরে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আসামির ফাঁসির আদেশ Logo বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু, যাত্রীছাউনিতে মিলল চালকের মরদেহ Logo পরিকল্পিতভাবে কি উত্তপ্ত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়!?

লালপুরে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

লালপুরে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

অমর ডি কস্তা/নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।
গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক বলে জানা গেছে।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

লালপুরে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬