ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী আবাহনীর জয়রথ থামালো খেলাঘর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে টানা তিন ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে শক্তিশালী আবাহনী লিমিটেড। চতুর্থ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৮ রানের পরাজয়ের দেখেছে মুশফিকুর রহিমের দল।

সোমবার বিকেএসপি’র তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দেয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৫৬ তুলতে সক্ষম হয় আবাহনী। নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত দুজনই ৪৯ রান করে করেছেন। তবে মুশফিকুর রহিম ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, সাজঘরে ফিরেছেন মাত্র ৮ রান করে।

[irp]

খেলাঘরের রনি চৌধুরী ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া রাফসান আল মাহমুদ একটি উইকেট নিয়েছেন।

এর আগে ইমতিয়াজ হোসেন তান্নার ৬৬ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। মেহেদি হাসান মিরাজ করেন ২৫ বলে ৩৩ রান। আবাহনীর আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট পেয়েছেন।

[irp]

ট্যাগস :

শক্তিশালী আবাহনীর জয়রথ থামালো খেলাঘর

আপডেট সময় : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১