ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

News Editor
  • আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেওয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না।

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের পরিচালক মো. আলী আজম বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোনো অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবিহত করতে হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌঁছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন।

তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

আস্থা/এস.এস

[irp]

আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১