ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শাহরুখ খানের কপি, দেখে বুঝার উপায়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বিশ্বে এক রকম চেহারার মানুষ চার দিকে ছড়িয়ে কিন্তু তাদের খোঁজ পেলে উত্তেজিত হয়ে যান নেটাগরিকরা। বিশেষ করে তারকাদের হুবহু চেহারার মানুষের সন্ধান পেলে চিরকালই সে খবর ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না।

নেটমাধ্যম আবিষ্কার হওয়ার পর থেকে এই প্রক্রিয়া আরো যেন সহজ হয়ে গিয়েছে। বলিউডের প্রথম সারির তারকারা যেমন সালমান খান, রণবীর কাপুর, ঐশ্বরিয়া রায়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রমুখের ক্ষেত্রে এই ঘটনা আগেও ঘটেছে।

বলিউডের কিং খানের মতো দেখতেও একাধিক মানুষের সন্ধান মিলেছে। কিন্তু নেটাগরিকরা সম্প্রতি আর এক ব্যক্তির খোঁজ পেয়ে হতভম্ব। তাদের দাবি, চোখ সরানো যাচ্ছে না ইব্রাহিম কাদরির থেকে। এ যেন হুবহু শাহরুখ!

কেবল দেখতে এক রকম তা-ই নয়, ইব্রাহিম ইনস্টাগ্রামে যে ছবি দেন, সেখানে তিনি শাহরুখের মতোই সাজেন। শাহরুখের বিখ্যাত কায়দায় হাত তুলে নিজের অনুরাগীর সংখ্যা বাড়িয়ে নিয়েছেন তিনি।

[irp]

বলিউড তারকার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘রাইস’ ছবির দৃশ্যকে নিজের মতো করে শুট করে সেগুলো ইনস্টাগ্রামে দেন ইব্রাহিম। নেটাগরিকরা তার ছবিতে কমেন্ট করেন- অবিশ্বাস্য, চোখ প্রতারণা করে আমার সঙ্গে। মাঝে প্রোফাইলে নাম দেখে বুঝতে পারি যে তুমি শাহরুখ নও।

কয়েক বছর আগে জর্ডানে আর এক ‘নকল শাহরুখ’-এর সন্ধান পাওয়া গিয়েছিল। সে দেশের শাহরুখ-অনুগামীরা তার সঙ্গে ছবি তুলে মন ভরাতেন। তাছাড়া জম্মু ও কাশ্মীরে আরো এক ব্যক্তির ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শাহরুখের সঙ্গে চেহারার মিল পেয়েছিলেন বলে দাবি নেটাগরিকদের।

[irp]

ট্যাগস :

শাহরুখ খানের কপি, দেখে বুঝার উপায়

আপডেট সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১