শিরোনাম:
শিবগঞ্জে র্যাবের অভিযান ২ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
শিবগঞ্জে র্যাবের অভিযান ২ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক
জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ মোঃ আবুল হায়াত (২৫) নামে যুবককে আটক করেছে।
আটককৃত আবুল হায়াত হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর গ্রামের মোঃ তাজামুল হকের ছেলে।
[irp]
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৫ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে অভিযান চালায়। এসময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে হেরোইনসহ আবুল হায়াতকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।
[irp]

























