ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ আলিয়া ভাট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন পর সঞ্জয়লীলা বানসালীর ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমা মাধ্যমে শুটিং শুরু করেছেন তিনি। ছবির সেটেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল খবরটি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, রোববার সিনেমার শুটিংয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন আলিয়া। এমনকি নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন তিনি। ফলে হাইপারঅ্যাসিডিটি হয়ে যায় তার। বিশ্রাম নেওয়ার পর সুস্থ না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে ছুটে যান।

তবে আলিয়া এখন বেশ সুস্থ। হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে অংশ নেন। বরং আগের থেকে আরো প্রাণবন্তরূপে দেখা গেছে তাকে। তার এই জীবনীশক্তির প্রশংসা করেছেন শুটিং ইউনিটের সবাই।

হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে এই ছবি বানাচ্ছেন সঞ্জয়লীলা বানসালী। গাঙ্গুবাই হলেন গুজরাটের কাঠিওয়ারের বাসিন্দা ছিলেন। ছোট বয়সেই জোর করে গাঙ্গুবাইকে যৌনকর্মীকে হিসেবে নামানো হয়। পরবর্তীকালে মুম্বাইয়ের কামতাপুর এলাকায় নিজের কোঠা চালাতেন। তবে সে সময় দাঁড়িয়ে গাঙ্গুবাই মুম্বাইয়ের যৌনকর্মী ও অনাথ শিশুদের জন্য বেশ কিছু কাজ করেন।

ছেলেবেলায় গাঙ্গুবাই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে মাত্র ১৬ বছর বয়সে গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষকের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন মুম্বাইয়ে চলে আসেন। ওই ব্যক্তিই তাকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে জানা যায়।

জানা যায়, মাফিয়া ডন করিম লালার গ্যাংয়ের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে গাঙ্গুবাই করিমলালার সঙ্গে দেখা করেন এবং তাকে রাখি বেঁধে ভাই বানিয়ে নেন। আর এরপরই কামতাপুর এলাকা গাঙ্গুবাইয়ের রাজত্ব শুরু হয়। তবে শোনা যায় কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাঙ্গুবাই তাকে দেহ ব্যবসায় রাখতেন না।
ট্যাগস :

শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ আলিয়া ভাট

আপডেট সময় : ০৪:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১