ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়ের হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রিজের নিচে থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার উদনাছড়া ব্রিজের নিচে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ূন কবির পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, লাশটির পা বাঁধা ছিল এবং গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর হবে বলে জানিয়েছে।

[irp]

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তরুনীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি। তরুণীর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীমঙ্গল থানা, পিবিআই, ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তরুণী ধর্ষিত হয়েছে কিনা সেটা জানা যাবে।

[irp]

ট্যাগস :

শ্রীমঙ্গলে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১