ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫০৫৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

আস্থা ডেস্কঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল, দোকানপাট শিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের মতো অপকর্ম চালিয়ে আসছে। এদিকে ভুক্তভোগীরা দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন, এনসিপি নেতা স্বপন আমার প্রতিষ্ঠান ‘জুয়েল ভেরাইটিজ স্টোর’-এর দরজা-জানালা ওয়েল্ডিং করে বন্ধ করে দিয়েছে। এমনকি দোকানের পেছনের জায়গায় অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অন্য এক ব্যবসায়ী খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের ‘আনন্দ টেইলার্স’-এর ক্ষেত্রেও একইভাবে দখল ও শিলগালার ঘটনা ঘটিয়েছে স্বপন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, আমরা বারবার স্বপনের সঙ্গে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি।

কমিটির সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, স্বপন আমাদের প্রচেষ্টা ও বাজার কমিটির সিদ্ধান্তকে বারবার অবমূল্যায়ন করেছে।

সহ-সভাপতি ডা. এ আর খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জা জানান, বাজার কমিটি সবসময় সমাধানের চেষ্টা করেছে, কিন্তু স্বপন আমাদের কথা আমলে নেয়নি।

ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য শাহ জাহান বলেন, আতাউর রহমান স্বপন তার গুণ্ডা বাহিনী দিয়ে এলাকাজুড়ে নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। আমরা তার বিচার চাই।

এ সময় ঘটনাস্থলে পরিদর্শনে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় স্বপনের পালিত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আতাউর রহমান স্বপনের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

সুনামগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫