সব গ্লানি মুছে নতুন দীপিকা!
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১০৮৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:পুরনো বছরকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে দীপিকা পাড়ুকোন মুছে ফেললেন সামাজিক যোগাযোগমাধ্যমের সব পুরনো পোস্ট। ২০২০-এর শেষ দিনে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে সব ধরনের পোস্ট মুছে ফেললেন তিনি। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেইসবুক, কোথাও দীপিকার কোনো পোস্ট আর নেই। অবশ্য প্রোফাইল রয়েছে। কিন্তু কেন এমন করলেন এই তারকা? তার এই কাণ্ডে তুমুল ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫২ দশমিক ৫ মিলিয়ন আর টুইটারে ২৭ দশমিক ৭ মিলিয়ন। দীপিকার এই কাণ্ডে চুলচেরা বিশ্লেষণে নেমেছেন নেটিজেনদের একাংশ। তারা মনে করছেন, হয়তোবা তার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে। অপর অংশ মনে করেছেন, নতুন বছরেই হয়তো নতুন প্রজেক্ট ঘোষণা করবেন এ জন্যই দীপিকার এই কৌশল হতে পারে। তবে অভিনেত্রী বা তার টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। পোস্ট সরিয়ে দিলেও নির্দিষ্ট সময়কাল পর্যন্ত দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিগুলো দেখা গেছে, তার অ্যাকাউন্টটিও সচল রয়েছে। ভক্তদের উৎকণ্ঠার মধ্যেই নিজের অ্যাকাউন্ট থেকে নতুন বছরের শুভেচ্ছা জানান দীপিকা। ফলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। বলা যায়, সব গ্লানি মুছে নতুন রূপে হাজির হচ্ছেন দীপিকা। তাই সব পুরনো মুছে ফেলেছেন। গেল ২০২০ সালটি মোটেও সুখকর হয়নি দীপিকার। সুশান্তের মৃত্যুতে মাদককাণ্ডে নাম জড়ায় দীপিকার। তা নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নায়িকা। এমনকি তার ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করে এনসিবি।
তবে মাদককাণ্ডে নাম জড়ালেও দীপিকা কিন্তু কর্মব্যস্ত। শকুন বাত্রার সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি যশ রাজের পাঠানে শাহরুখের নায়িকা হিসেবে দেখা মিলবে দীপিকার। চলতি বছরের প্রথমার্ধেই মুক্তি পাওয়ার কথা রয়েছে
























