ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন বাংলাদেশ সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে।
আজ রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।
নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।
দৈনিক আস্থা/এমএইচ
ট্যাগস :

সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান

আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬