ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

আস্থা ডেস্কঃ

যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। তাদের সতর্ক হয়ে যান। সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত। ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।” বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল। তাই টোকা দিয়ে দলটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

আজ রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস (এমপি) এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি গায়ে পড়ে কোনো ঝামেলা করতে চায় না। তবে কেউ উসকানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে। অনেকে চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু এখন তারা ক্ষমতার চাকচিক্যে মুগ্ধ হয়ে আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, যা বাস্তবসম্মত নয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

আপডেট সময় : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬