ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাতক্ষীরায় ২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সালাউদ্দিন হত্যার ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ নিহতের বন্ধু সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। ২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা করেছে বলে স্বীকার করেছে সাগর।

আজ শনিবার বিকেলে শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের কাছ থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সালাউদ্দিন হত্যা ঘটনায় আত্মস্বীকৃত ঘাতক সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরতলীর লাবসা বাইপাসের কাছে একটি গ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

[irp]

ইয়াসিন আলম জানান, সাগরের দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাত ৩টায় সে সালাউদ্দিনকে হত্যা করে। জবানবন্দিতে সাগর জানিয়েছে, গাঁজা কিনতে বন্ধু সালাউদ্দিনকে ২০০ টাকা দিয়েছিল সাগর। কিন্তু সালাউদ্দিন গাঁজা বা টাকা কোনোটাই ফেরত না দেওয়ায় সে তাকে খুন করেছে।

এর আগে আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাশেমপুর জামতলা মালিপাড়া এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (১৫) নামের এক কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

বাড়িতে কেউ না থাকার সুযোগে সালাউদ্দিনের ঘরে ঢোকে তারই বন্ধু সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন। ওই সময় সালাউদ্দিনকে হত্যা করে সাগর। এরপর সাগর তার বাবা শহিদুল ইসলামকে এ ঘটনা জানায়। পরে শহিদুল নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহানকে খবরটি জানান এবং সালাউদ্দিনের লাশ ঘর থেকে বের করে আনতে বলেন।

ট্যাগস :

সাতক্ষীরায় ২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা!

আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১