ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১২০১ বার পড়া হয়েছে

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে আটক

স্টাফ রিপোর্টারঃ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক করা হয়েছে।

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী (দনা) এলাকা থেকে আজ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে ​​​​​​জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

একই অভিযোগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোঃ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অবসরপ্রাপ্ত এই বিচারপতির বিরুদ্ধে আরেকটি আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের জন্য। মানিকের বিরুদ্ধে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার অভিযোগে দুদকে এই আবেদন করা হয়। বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন এই আবেদনটি জমা দেন।

আবেদনে বলা হয়, বিচারপতি মানিক অবসরের পরও সরকারি বাড়ির ভাড়া এবং পরিষেবা বিল পরিশোধ না করে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন, যা দুর্নীতির সুস্পষ্ট উদাহরণ। দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ১৭(গ) ধারা অনুসারে এই ধরনের অনিয়ম অনুসন্ধানযোগ্য। এই প্রেক্ষিতে আইনজীবী সাজ্জাদ হোসেন দুদকে আবেদন করেন।

ট্যাগস :

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে আটক

আপডেট সময় : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪