ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শাপলা না পাওয়ার প্রশ্নই আসে না: ময়মনসিংহে এনসিপির সারজিস আলম

Astha DESK
  • আপডেট সময় : ১১:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৪৫৬ বার পড়া হয়েছে

মিয়া সুলেমান, ময়মরসিংহ অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা না পাওয়ার কোনো আইনগত কারণ নেই। তাই আমরা বিশ্বাস করি না যে শাপলা প্রতীক পাব না।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘যদি আমাদের শাপলা প্রতীক থেকে বঞ্চিত করা হয়, তবে সেটি হবে স্পষ্ট স্বেচ্ছাচারিতা ও অন্যায় আচরণ। এমন বেআইনি সিদ্ধান্ত অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা মেনে নেব না। প্রয়োজনে এনসিপি রাজপথে নেমে এর জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একটি দলের প্রতীক কেড়ে নিতে পারে, সেই কমিশনের অধীনে কোনো স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

সংগঠন সম্পর্কে তিনি জানান, এনসিপি বর্তমানে জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজে মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, ‘বিগত সময়ের টাকার বিনিময়ে নমিনেশন দেওয়ার সংস্কৃতি আমরা শেষ করতে চাই। আমাদের ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দিতে পারব বলে বিশ্বাস করি।’

আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সারজিস আলম দৃঢ়ভাবে বলেন, ‘শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে। কয়েকটি আসনের বিনিময়ে কোনো দলের সঙ্গে ঐক্য করার প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘আমরা উচ্চ কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) চাই, নিম্ন কক্ষে নয়।’

সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জাবেদ রাসিন, আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান সোহেল, মাসুদ রানা ও মেহেদী হাসান প্রমুখ।

এমএইচ/আস্থা

ট্যাগস :

শাপলা না পাওয়ার প্রশ্নই আসে না: ময়মনসিংহে এনসিপির সারজিস আলম

আপডেট সময় : ১১:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫