ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সাড়ে ১৬ লাখ নিয়ে পালালো প্রবাসীর স্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

সাড়ে ১৬ লাখ নিয়ে পালালো প্রবাসীর স্ত্রী

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার বোয়ালমারীতে সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে দুবাই প্রবাসীর স্ত্রী (৩৬)। এ ঘটনায় গত সোমবার বিকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছে ওই নারীর স্বামী সাইফুল ইসলাম (৪২)। গেলো রোববার রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ২২ বছর আগে বিয়ে হয় ওই নারীর। দম্পতিটির ১৯ ও ১৪ বছর বয়সি দুটি ছেলে রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকার কারণে সম্প্রতি প্রতিবেশী ফেলু খাঁর ছেলে সোনা মিয়ার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেড় মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন।

রোববার রাতে সাইফুল ইসলাম বোয়ালমারী বাজারে থাকার সুযোগে স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে সোনা মিয়ার সঙ্গে পালিয়ে যায় নারী।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সাড়ে ১৬ লাখ নিয়ে পালালো প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩