ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার মহিষলুটি বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এবং ৯ নম্বর ব্রিজ এলাকায় আজ রোববার সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিম উদ্দিনের ছেলে শাহীন (৪৫)।

[irp]

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকি জানান, আজ সকালে মহিষলুটি বাজারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে শাহীন নামের এক ব্যক্তি নিহত হন।

অপরদিকে, ৯ নম্বর ব্রিজ এলাকায় একই মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ট্যাগস :

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১