শিরোনাম:
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩
Astha DESK
- আপডেট সময় : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার শাহানগাছায় ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
আজ বৃহস্পিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহানগাছা ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, নিহত ভ্যানচালক সবজি বিক্রি করে বাসায় ফেরার পথে শাহানগাছা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ভ্যানচালক নিহত হন এবং আহত হন আরও ৩ জন।
পরে স্থনীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



















