ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

‘সীতা’ হতে ১২ কোটি রুপি চান কারিনা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ‘বাহুবলী’খ্যাত গল্পকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা চিত্রনাট্যে ‘রামায়ণ’–এর ঘটনাকে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। সীতার দৃষ্টিভঙ্গিতে এই গল্প পরিবেশন করা হবে দর্শকের কাছে।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সীতা’। আর এতে কেন্দ্রীয় সীতা চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল এতোদিন। কিন্তু এখনো চূড়ান্তভাবে কারো নাম প্রকাশ পায়নি। তবে কারিনার নামটি রয়েছে সবচেয়ে এগিয়ে। আর সিনেমাটির জন্য এই অভিনেত্রী নাকি পারিশ্রমিক দাবি করেছেন ১২ কোটি রুপি!

বলিউড হাঙ্গামা জানায়, কয়েক মাস আগে বেবোকে ‘সীতা’র জন্য প্রস্তাব দেন অলৌকিক দেশাই। তিনি চিত্রনাট্যটি খুবই পছন্দ করেছেন। কিন্তু সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানিক সময় নিয়েছেন।

[irp]

খুব শিগগিরই নাকি ‘ভিরে দি ওয়েডিং টু’র শুটিং শুরু করার কথা রয়েছেন কারিনার। এছাড়া হানসাল মেহতা পরিচালিত আরেকটি সিনেমাও রয়েছে তার ঝুলিতে। এই দুইটি সিনেমার কাজ সম্পন্ন করতে এক মাস করে সময় লাগবে সাইফপত্নীর। কিন্তু ‘সীতা’র জন্য লাগবে ৮ থেকে ১০ মাস। তাই কারিনার জন্য ‘সীতা’ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে অভিনেত্রী বুঝতে পারছেন, এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে।

সবকিছু যদি ঠিকঠাক হয়, কারিনা এই সিনেমাটি করতে ১২ কোটি রুপি চাইছেন। সাধারণত তিনি সিনেমা প্রতি ৬ থেকে ৮ কোটি রুপি নিয়ে থাকেন। তবে নির্মাতা এমন প্রস্তাবের পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন এবং তরুণ অভিনেত্রীদের নেওয়ার কথাও ভাবছেন। কিন্তু কারিনা নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকছেন।

[irp]

ট্যাগস :

‘সীতা’ হতে ১২ কোটি রুপি চান কারিনা

আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১