ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র ঢুকলে সরকারের দরকার নাই: শফিকুর রহমান

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র ঢুকলে সরকারের দরকার নাই: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে সরকারের ব্যর্থতা রয়েছে। তাই সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে এই সরকারের দরকার নেই। এ ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে থাকতে চাই, সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করবো, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবো না। সরকারের ভুল ও অপকর্মের দায় বিরোধী দল নেবে না। বিরোধী দলেরও ভুল হতে পারে, তবে নিজ দলের কেউ অন্যায় বা অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হয় না।

দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আত্মীয়করণ, দলীয়করণ ও গোষ্ঠীকরণ ব্যাপকভাবে চলছে। দুর্নীতি ও চাঁদাবাজি রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর। দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের নয়, তারা দলকে ডুবিয়ে দেন। কিন্তু তাদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এসময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামীন আলী, হবিগঞ্জ জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র ঢুকলে সরকারের দরকার নাই: শফিকুর রহমান

আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬