ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩।

আজ শনিবার (২৪জুন) দুপুরে র‍্যাব ১৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ১ জুন ৬ বছরের শিশু স্কুলে যাবার পথে চকলেট এর প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি টিনের ঘরে ডেকে নিয়ে গিয়ে সুন্দরগঞ্জের কালিরখামার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুর মা সুন্দরগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে মামলা করলে ধর্ষক পালিয়ে যায়। এরপর র‍্যাব ১৩ ও র‍্যাব ১২ টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী থেকে আসামীকে আটক করে।

ট্যাগস :

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী আটক

আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩