ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুন্দরী গার্লফ্রেন্ডের সঙ্গে রোম্যান্সে মাতলেন শ্রাবন্তীর পুত্র

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

নতুন বছরের শুরুতেই বড়সড় চমক দিয়েছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তিন বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। প্রেমিকা মডেল দামিনী ঘোষ।

মায়ের তৃতীয় বিয়ে ভাঙার খবরে যখন সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় তখনই নিজের প্রেম সম্পর্ককে প্রকাশ্যে আনেন ঝিনুক। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু।

সম্প্রতি গার্লফ্রেন্ডকে নিয়ে রাজস্থান সফরেও গিয়েছিল অভিমন্যু। এবার সেই সফরেরই অদেখা ছবি প্রকাশ্যে এলো। একদম রাজকীয় কায়দায় দামিনীকে নিজের রাজত্বের রানী ঘোষণা করেছেন ঝিনুক।

রবিবার ইনস্টাগ্রামের দেয়ালে দামিনীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে ঝিনুক। ছবির ক্যাপশনে লেখা- ‘আমার রাজত্বের রানি’। ছবিতে নীল ডেনিম ও স্কাই ব্লু টপে পাওয়া গিয়েছে দামিনীকে। কালো জিনস ও লেদার জ্যাকেট পড়েছিলেন অভিমন্যু।

ট্যাগস :

সুন্দরী গার্লফ্রেন্ডের সঙ্গে রোম্যান্সে মাতলেন শ্রাবন্তীর পুত্র

আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১