ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুশান্ত সিং রাজপুতের লেখা ডায়েরির পাতা প্রকাশ্যে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:দেখতে দেখতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাত মাস পূর্ণ হতে চলেছে। তবে ৩৪ বছরের অভিনেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

সুশান্তহীন এই লম্বা সময় জুড়ে অভিনেতার পুরনো স্মৃতি রোমন্থন করেই দিন কাটছে তাঁর পরিবার ও অনুরাগীদের। এবার সুশান্তের হাতে লেখা একটি ডায়েরির পাতা প্রকাশ্যে আনলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। এই হাতে লেখা বার্তাটি খুব সম্ভবত নিজের ৩০ বছরের জন্মদিনের পর লিখেছিলেন সুশান্ত।

সুশান্ত লিখেছেন, আমার জীবনের ৩০টা বছর কাটালাম, কিছু হওয়ার চেষ্টা করলাম। বিভিন্ন কাজে ভালো হওয়ার চেষ্টা করলাম, টেনিস খেলায় পারদর্শী হতে চাইলাম, স্কুলে ভালো নম্বর আনতে চাইলাম। সব জিনিসটাই সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করলাম। আমি যেমন সেটা নিয়ে আমি সন্তুষ্ট নই; কিন্তু যদি আমি কোনো বিষয়ে ভালো হয়ে থাকি…।

সুশান্ত আরো লেখেন, আমি উপলব্ধি করেছি আমি ভুল খেলায় যোগ দিয়েছি। কারণ আমি যা ছিলাম সেটা খুঁজে বের করবার খেলাই চলছিল! এই নোটটি শেয়ার করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লেখেন, ভাইয়ের লেখা… চিন্তাভাবনাটা খুব প্রগাঢ়।

ট্যাগস :

সুশান্ত সিং রাজপুতের লেখা ডায়েরির পাতা প্রকাশ্যে

আপডেট সময় : ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১