ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুহানার প্রেমিকের জন্য শাহরুখের ৭ শর্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১০৪০ বার পড়া হয়েছে

সুহানার প্রেমিকের জন্য শাহরুখের ৭ শর্ত

বিনোদন ডেস্কঃ নিজের ২১ বছরের জন্মদিন উদযাপন করবেন শাহরুখ কন্যা সুহানা খান। মেয়ের সঙ্গে শাহরুখের বন্ধুত্বের কথা সবারই জানা। আইপিএল এ স্টেডিয়ামের গ্যালারি থেকে ছুটি কাটানো সব জায়গাতেই শাহরুখের সঙ্গে দেখা যায় সুহানাকে। এমনকি শাহরুখ অভিনীত ‘জিরো’ ছবির অন্যতম সহকারী পরিচালকও ছিলেন তিনি।

এই মুহূর্তে আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্রী সুহানা খান। ২০১৮ সালে কলেজে সুহানা অভিনীত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ দেখতে মার্কিন মুলুকে উড়ে গেছিলেন ‘কিং খান’। শুধু সামনে থেকে মঞ্চে দাঁড়ানো মেয়ের অভিনয় দেখার জন্যই এমনটা করেছিলেন শাহরুখ।

বছর নয় আগে কিশোরী সুহানার সঙ্গে কড়া ভাষায় কথা বলেছিল বলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক পুলিশকর্মীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান মারমুখী শাহরুখ। ঝামেলা এতদূর পর্যন্ত গড়ায় যে শুরু হয় বিতর্ক। বছর পাঁচেকের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্যদিকে, নেটদুনিয়াতেও দুর্দান্ত জনপ্রিয় সুহানা। সাহসী পোশাকের ছবি থেকে শুরু করে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে বিদেশে ছুটি কাটানোর ছবি প্রায়শই পোস্ট করেন তিনি। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন তার মেয়ের ভবিষ্যতের প্রেমিকের জন্য তিনি ঠিক করে রেখেছেন ৭টি নিয়ম। সুহানার সঙ্গে সম্পর্কে যেতে গেলে সেই ব্যক্তিকে মানতেই হবে সেই সবকটি নিয়ম।

শাহরুখের কথায়, চাকরি থাকতেই হবে। বেকার থাকা চলবে না। আগে থেকেই এই ধারণা পাকাপোক্ত করে নাও যে আমি তোমাকে পছন্দ করবো না। আমি সব ব্যাপারে থাকবো। মনে রেখো,সুহানা আমার রাজকন্যা। তোমার কোনোরকম জয়ের স্মারক নয়। এটা যেন মাথায় থাকে কিছু বাড়াবাড়ি দেখলে জেল পর্যন্ত যেতে রাজি আমি! ভালো উকিল যেন থাকে তোমার কাছে। তুমি সুহানার সঙ্গে যা যা করবে, যেমন ব্যবহার করবে ঠিক পাল্টা সেটাই পাবে আমার তরফে। পাবেই পাবে!

পরে অবশ্য অন্য একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন পুরো ব্যাপারটি তিনি মজা করেই বলেছিলেন। সুহানার প্রেমিক প্রসঙ্গে শাহরুখ বলেন, আমার মেয়ে কারোর প্রেমে পড়লে বা বিয়ে করতে চাইলে চুপচাপ তা মেনে নেবো। আমি মেয়ের বিরোধিতা করতেই পারবো না।

[irp]

ট্যাগস :

সুহানার প্রেমিকের জন্য শাহরুখের ৭ শর্ত

আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১