ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সেতু ভেঙে নদীতে পড়ার ঘটনায় নিহত বেড়ে-৫

Astha DESK
  • আপডেট সময় : ১০:০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

সেতু ভেঙে নদীতে পড়ার ঘটনায় নিহত বেড়ে-৫

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড চাপে সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০), বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪) ও বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে ওপর প্রান্তে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। আজ ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষের প্রচণ্ড ভিড় জমে ভাসমান সেতুর ওপর। মানুষের চাপে ভাসমান সেতুটি উল্টে মাঝখান ভেঙে মানষজন পানিতে পড়ে যায়।

এ সময় বেশিরভাগ মানুষ সাঁতার দিয়ে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৫ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি, হাফেজ মিহাদ এবং আবিরকে মৃত ঘোষণা করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সেতু ভেঙে নদীতে পড়ার ঘটনায় নিহত বেড়ে-৫

আপডেট সময় : ১০:০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬