ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্বস্তিকা-শ্রীলেখার পথে এ বার রাইমা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জী ও শ্রীলেখা মিত্র। বিভিন্ন ইস্যুতে ঠোঁটকাটা মন্তব্য আর বোল্ড অবতারে ছবি শেয়ার করে দুজনেই বেশ আলোচিত। রিল লাইফ এবং রিয়েল লাইফেও সাহসী এ দুই অভিনেত্রী।

কিছুদিন আগে দিনের বোল্ড ছবি শেয়ার করে শ্রীলেখা বলেছিলেন, ‘যা দেখার দেখুন, নোংরামি করবেন না।’ তারপর স্বস্তিকাও হেঁটেছেন শ্রীলেখার দেখানো পথে। বোল্ড অবতারের ছবি শেয়র করে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘তোমার থাকলে তুমিও দেখাও।’  স্বস্তিকা এবং শ্রীলেখা নিজেদের শরীরের একটি অংশ বেশ উন্মুক্ত করে ছবি শেয়ার করেছিলেন।

এবার স্বস্তিকা-শ্রীলেখার পথে হাঁটলেন আরেক সুন্দরী অভিনেত্রী রাইমা সেন। নিজের ইনস্টাগ্রামে রীতিমত উত্তাপ ছড়িয়েছেন তিনি। কালো ডিপ নেক স্যুটের সঙ্গে ঠোঁট গাঢ় লিপস্টিক- সব মিলিয়ে বেশ বোল্ড লাগছিল রাইমাকে। তবে রাইমা কোনো লিখিত বার্তা দেননি।

নেটিজেনরা মনে করছেন, শরীরের একাংশ দেখানোর ক্ষেত্রে আপত্তি নেই রাইমার। তাই স্বস্তিকা এবং শ্রীলেখার মতো করেই উন্মুক্ত করেছেন যতটুকু করা সম্ভব। তবে রাইমা এর আগেও স্বল্প পোশাকে একাধিক ছবি শেয়ার করেছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল বহুবার।

এদিকে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ‍ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ওয়েব সিরিজ ‘হ্যালো’র তৃতীয় সিজনের ট্রেলার। সিরিজে বেশ বোল্ড লুকে দেখা যাবে রাইমা এবং প্রিয়াঙ্কাকে। তারই এক ঝলক নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন রাইমা সেন।

ট্যাগস :

স্বস্তিকা-শ্রীলেখার পথে এ বার রাইমা

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১