ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এক সপ্তাহের লকডাউনে খোলা থাকবে শিল্প কলকারখানা। সেখানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটি করবেন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এ কথা জানান।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে এ লকডাউনে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করছে।

সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে নয় হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন।

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১