দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে গেছে যাত্রীবাহী বাস
- আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০৮৩ বার পড়া হয়েছে
দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে গেছে যাত্রীবাহী বাস
সাজ্জাদ রায়হানঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের ১ টি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে। আজ বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সৌহার্দ্য পরিবহনের রাজবাড়ীর কাউন্টার ম্যানেজার সিরাজ আহমেদ বলেন, বাসটি কুমারখালী থেকে ছেড়ে আসে। এতে ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর চালক, হেলপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া গেছে।
রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখন পর্যন্ত ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা নিখোঁজ।
জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসে বাসটি। বাসের যাত্রীদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে যান।
দৈনিক আস্থা/এমএইচ




















