ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

স্বাস্থ্যের গাড়িচালককে আদালতে তোলা হবে আজ

News Editor
  • আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে আজ আদালতে তোলা হতে পারে। এরআগে জাল টাকা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মালেককে গ্রেফতার করা হয়। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টায় ঢাকা হমানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাকে সোপর্দ করার কথা রয়েছে।

এর আগে র‌্যাব বাদী হয়ে তুরাগ থানায় মালেক ড্রইভারের বিরুদ্ধে অভিযোগে একটি মামলা করেন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ এলাকার বামনেরটেকের বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে সংবাদ সম্মলনে র‌্যাব জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের মালেক ড্রাইভারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী মালেক পেশায় একজন ড্রাইভার। মালেকের স্ত্রীর নামে দক্ষিণ কামারপাড়ায় ২টি সাততলা বিলাসবহুল ভবন আছে।

ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন আছে এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে।

গাড়িচালক আব্দুল মালেকের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি। তিনি ১৯৮২ সালে সর্বপ্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পে ড্রাইভার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে কর্মরত রয়েছেন।

ট্যাগস :

স্বাস্থ্যের গাড়িচালককে আদালতে তোলা হবে আজ

আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০