ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীর কাছে আটকা প্রায় ১ হাজার জাহাজ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালীর কাছে আটকা প্রায় ১ হাজার জাহাজ

স্টাফ রিপোর্টারঃ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরাঈল কতৃক ইরানের উপর হামলার জেরে প্রতিবাদ স্বরুপ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার দিয়েছে ইরান। যার ফলে হরমুজ প্রণালীর কাছে আটকা পড়েছে প্রায় ১ হাজার জাহাজ। অপর দিকে চীনগামী কোন জাহাজে নিষেধাজ্ঞা দিয়নি ইরান।

লোয়েড’স মার্কেট এসোসিয়েশন (এলএমএ) জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলে সহায়তা করছে ইরান।

সংগঠনটির মতে, নিরাপদ নৌপথ নিশ্চিত করা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলএমএর মেরিন ও এভিয়েশন বিভাগের প্রধান নীল রবার্টাস বলেন, বর্তমানে উপসাগর ও আশপাশের জলসীমায় প্রায় ১ হাজার জাহাজ অবস্থান করছে, যার প্রায় অর্ধেকই তেল ও গ্যাসবাহী ট্যাংকার।

তিনি বলেন, জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের স্বাভাবিক নিরাপত্তা উদ্বেগের কারণেই অধিকাংশ জাহাজ নোঙর করে আছে। এসব জাহাজের জন্য বীমা সুবিধা এখনও চালু রয়েছে।

রবার্টসের ভাষ্য অনুযায়ী, রোববার থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপ্লারের বুধবার প্রকাশিত তথ্য বলছে, আগের সপ্তাহের তুলনায় এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। (সূত্র-বিবিসি)।

প্রসঙ্গত, মাধ্যমে পারস্য উপসাগরের তীরবর্তী তেলসহ খনিজ সম্পদে সমৃদ্ধ ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগর হয়ে আরব সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ হয়। এ ছাড়া মোট গ্যাস ট্যাংকারের ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

হরমুজ প্রণালীর কাছে আটকা প্রায় ১ হাজার জাহাজ

আপডেট সময় : ০১:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬