ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ মানব পাচারকারী মেহেদি হাসান বাবু (৩৫) একাই এক হাজারের বেশি নারীকে ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

বুধবার (২ জুন) রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তেজগাঁও বিভাগের ডিসি।

মো. শহিদুল্লাহ জানান, ভারতে পাচার হওয়া এক কিশোরী দেশে ফিরে হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরাধে ও দমন আইনে মামলা করেছেন। ১২ জন আসামির মধ্যে পাঁচজন বাংলাদেশে অবস্থান করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

[irp]

মঙ্গলবার (১ জুন) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন মেহেদি হাসান বাবু (৩৫),  মহিউদ্দিন ও আব্দুল কাদের। পাচার ওই কিশোরীর সঙ্গে ২০১৯ সালে হাতিরঝিলে মধুবাগ ব্রিজে আসামি মেহেদির পরিচয় হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, ডায়েরি, চারটি মোবাইল ও ভারতীয় সিম কার্ড পাওয়া গেছে। মেহেদি এক হাজারের বেশি নারী পাচারে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি সাত-আট বছর ধরে মানব পাচারে জড়িত।

এদিকে ভারতে পাচারের পর ভুক্তভোগীকে বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় পর্যায়ক্রমে রাখা হয় বলে জানান ডিসি মো. শহিদুল্লাহ।

মো. শহিদুল্লাহ বলেন, “পালিয়ে আসা তরুণীটি এ চক্রের পাচার হওয়া আরও কয়েকজন বাংলাদেশি ভুক্তভোগীকে সেখানে দেখতে পান। তাদের সুপারমার্কেট, সুপারশপ ও বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়েছে।”

অমানবিক শারীরিক ও বিকৃত যৌন নির্যাতনের পর এ চক্রের সদস্যরা সামান্য দয়া ও করুণাও দেখাননি বলে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার।

[irp]

ট্যাগস :

হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি’

আপডেট সময় : ০৪:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১