ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

হিলি স্থলবন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২৪ বোতল বিদেশি মদ (অফিসার চয়েস) জব্দ করেছে হিলি কাস্টমস।

সোমবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয়।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকে ঘণ্টাব্যাপি অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় ট্রাকটির কেবিনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অফিসার চয়েস ৭৫০ মি.লি একটি বোতল ও ১৭৫ মি.লি ২৩টি ক্যান উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (৩০ মে) কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

হিলি স্থলবন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩