ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১১ সন্তানের জননী হবেন প্রিয়াঙ্কা-নিকের ফ্যামিলি প্ল্যানিং

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য ও বোল্ডনেসে সবাই ফিদা। খুব কম মানুষই আছেন যারা প্রিয়াঙ্কা চোপড়াকে পছন্দ করেন না। একটি বড় সংখ্যক ভক্ত রয়েছে প্রিয়াঙ্কার ৷ তিনি নিজের মনের অত্যন্ত ছোট হোক বা বড় সব কথাই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

প্রিয়াঙ্কা সর্বত্রই তার স্বামীর সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন তুলে ধরেন সবার সঙ্গে। এইবার আরো একবার প্রিয়াঙ্কা অত্যন্ত ব্যক্তিগত কথা শেয়ার করেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন। তিনি বলেন যত সম্ভব তত সন্তান নিতে চাই।

স্বামী সংসার নিয়ে রবিবার দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় কতটি সন্তান নিতে চান। জবাবে  প্রিয়াঙ্কা বলেন, ‘আমার পক্ষে যতগুলো সম্ভব, ততগুলো সন্তানই নিতে চাই। ১১ জন অর্থাৎ একটি ক্রিকেট টিম? প্রিয়াঙ্কা বলেন, আই এম নট শিউর।’

২০১৮ সালের ১ ডিসেম্বর নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর আমেরিকায় স্থায়ী হয়েছেন তিনি। মাঝে মধ্যে বেড়াতে আসেন ভারতে।

বছর দশেকের ছোট নিককে বিয়ের করা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, “অন্য অনেক কাপলদের মতো পারস্পরিক সমঝোতা থাকাটা জরুরি। একে অন্যের ভালোলাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করতে হবে। উল্টো দিকের মানুষকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটা বিষয়। কিন্তু সেটা পথটা কখনই কঠিন নয়।”

অভিনেত্রীর কথায়, একজন মানুষকে নিজের পাশে পাওয়া অনেক বড় ব্যাপার। পেশাগত জীবন বাদ দিয়ে আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার। যতটা থাকা সম্ভব। আমি খুব ভাগ্যবান যে নিকও ঠিক জীবন সম্পর্কে এইরকম কিছুই ভাবে।

তিনি জানিয়েছেন কোয়ারেন্টাইন পর্বে অনেকটা কাছাকাছি আসতে পেরেছেন তারা। তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকাকালীন আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। যেটা আমার কাছে একটা বিরাট পাওয়া। কারণ আমাদের কাজ, কেরিয়ারের ব্যস্ততার জন্য এতটা সময় একসঙ্গে কাটাতে পারি না।

ট্যাগস :

১১ সন্তানের জননী হবেন প্রিয়াঙ্কা-নিকের ফ্যামিলি প্ল্যানিং

আপডেট সময় : ০৬:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১