ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৪৫ জনপ্রিয় গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:পপস্টার শাকিরা জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস এ গানগুলো কিনে নিয়েছে। তবে কত টাকায় শাকিরার গানের স্বত্ব কেনাবেচা হয়েছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। বুধবার হিপনোসিসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয় শাকিরার। এই প্রতিষ্ঠানটি শাকিরার সব গানের স্বত্ব কিনতে চায়।

হিপনোসিসের মুখপাত্র জানান, শাকিরা তার শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিচ্ছি। এটি আমাদের কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। শাকিরা একজন জনপ্রিয় শিল্পী। তার জীবনের সব গানের স্বত্ব কেনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বড় অর্জন।

এক বিবৃতিতে শাকিরা বলেন, হিপনোসিস শিল্পীদের মূল্য দিতে জানে। তারা এখন থেকে আমার গানগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে।

১৯৯১ সালে প্রথম অ্যালবাম মুক্তির পরই বিশ্বসংগীতে হইচই ফেলে দেন শাকিরা। গত বিশ্বকাপে তার ওয়াকা ওয়াকা এখনও শ্রোতাদের মুখে মুখে। তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম সেই অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। গানের স্বত্ব, বাড়ি, গাড়ি, অর্থ, পণ্যদূত হিসেবে সম্মানী মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা (গানের স্বত্ব বিক্রির টাকা বাদে)।

ট্যাগস :

১৪৫ জনপ্রিয় গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

আপডেট সময় : ০১:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১