ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্কঃবলিউডের ইতিহাসে রেখার পর যদি কেউ মুজরা নৃত্যশৈলীকে দারুণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তবে তর্কাতীতভাবে তার নাম মাধুরী দীক্ষিত। ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে ‘চন্দ্রমুখী’র চরিত্রে মাধুরীর অভিনয় এখনও পর্যন্ত তার ফিল্মি কেরিয়ারে অন্যতম সেরা অভিনয়।

ছবিতে মাধুরীর মোহময়ী রূপ, দক্ষ অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচে মুগ্ধ হননি এমন দর্শক বিরল। দীর্ঘ ১৯ বছর পর ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছে এই পরিচালক-অভিনেত্রী জুটি।

সূত্রের খবর, আরও একবার বনশালির নির্দেশনায় অভিনয় করবেন মাধুরী। নেটফ্লিক্সের জন্য তৈরি করতে চলা তার ম্যাগনাম ওপাস ‘হীরা মান্ডি’তে মাধুরীকে প্রায় পাকা করে ফেলেছেন এই বিখ্যাত বলি-পরিচালক।

[irp]

আগেই জানা যায়, বিশাল বাজেটে তৈরি হতে চলা এই সিনেমায় সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সদ্য জানা গেছে, ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে ভীষণভাবে চাইছেন বনশালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে।

জোর খবর, মাধুরীও নাকি রাজি হয়েছেন এই প্রস্তাবে। পরিচালকের দৃঢ় বিশ্বাস তিনি যেমন ধরনের ভাবনা ভেবে রেখেছেন ছবিতে এই সিকোয়েন্সকে কেন্দ্র করে, একমাত্র মাধুরীই তা পারবেন পর্দায় ফুটিয়ে তুলতে।

তাছাড়া ‘হীরা মান্ডি’তে এই সিকোয়েন্স যে একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সেই ব্যাপারে জোর গলায় জানিয়েছে বনশালির ইউনিট ঘনিষ্ঠ এক ব্যক্তি। বলিপাড়ায় জোর ফিসফাস, ‘হীরা মান্ডি’-তে অভিনয়ের জন্য বিরাট অঙ্কের টাকার পারিশ্রমিকও পেতে চলেছেন ‘চন্দ্রমুখী’।

[irp]

ট্যাগস :

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১