শিরোনাম:
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ঘোড়াশাল সারকারখানা
Astha DESK
- আপডেট সময় : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ঘোড়াশাল সারকারখানা
স্টাফ রিপোর্টারঃ
দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারনে ২৭দিন বন্ধ থাকার পর উৎপাদনে দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ঘোড়াশাল-পলাশ সারখানা।
সার কারখানার মহা-ব্যাবস্থাপক(প্রশাসন) মোঃ ফখরুল আলম বলেন, দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ৩১ মার্চ সার উৎপাদন শুরু হয়েছে। দৈনিক এই খারখানা থেকে ২৮শ মেঃ টন সার উৎপাদন হয়। গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে সারকারখানা কর্তৃপক্ষ। ৪-৫ এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে।
তিনি আরও বলেন, গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। সারকারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।
দৈনিক আস্থা/এমএইচ




















