ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৭০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

News Editor
  • আপডেট সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১৩৮ বার পড়া হয়েছে

প্রায় সাত দশক পর আবারো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কর্তৃপক্ষ বলছে, ৮ ডিসেম্বর ইন্ডিয়ানাতে বিষাক্ত ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। খবর: বিবিসি

লিসা মন্টগোমারি নামের এই নারী ২০০৪ সালে মিসৌরি রাজ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার পেট কেটে গর্ভস্থ শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, ‘লিসা মন্টগোমারি ঘৃণ্য অপরাধ করেছে।’

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর ব্র্যান্ডন বার্নার্ড নামে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ডের দিন ধার্য করা হয়েছে। ১৯৯৯ সালে দুই যুব মন্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ দুইজনের মৃত্যুদণ্ড হতে চলেছে চলতি বছর যুক্তরাষ্ট্রে অষ্টম ও নবম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

যুক্তরাষ্ট্রে এর আগে সবশেষ যে নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল তার নাম বনি হেডি। মৃত্যুদণ্ড সংক্রান্ত তথ্য কেন্দ্র বলছে, ১৯৫৩ সালে মিসৌরির একটি গ্যাস চেম্বারে তার সাজা কার্যকর করা হয়েছিল।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন গত বছরেই জাতীয় পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছিলো।

৭০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০