ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮৫০ কোটির মাইলফলক পেরিয়ে ‘ওয়ান্ডার ওম্যান’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:১০০ মিলিয়ন ডলার তথা ৮৫০ কোটি টাকা আয়ের মাইলফলক পার হলো হলিউডের আলোচিত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। করোনাকালে এই প্রথম বড়পর্দায় মুক্তি পাওয়া কোনও সিনেমার বৈশ্বিক আয় ১০ কোটি ডলার ছাড়ালো।

ইতোমধ্যে ‘ওয়ান্ডার ওম্যান’ ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমার ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রস। তৃতীয় কিস্তিতেও বিস্ময় নারীর ভূমিকায় দেখা যাবে গল গাদোতকে। আর পরিচালনায় থাকবেন যথারীতি প্যাটি জেনকিনস।

এর আগে ২০২০’র শেষে আরও একটি আলোচিত সিনেমা মুক্তি পায়। ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’। সেটি ৫ কোটি ৭৯ লাখ ডলার অর্থাৎ ৪৯২ কোটি টাকা ব্যবসা করে থিতু হয়েছে।

ট্যাগস :

৮৫০ কোটির মাইলফলক পেরিয়ে ‘ওয়ান্ডার ওম্যান’

আপডেট সময় : ০৪:৪৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১