ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

নলছিটিতে মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও উদ্ধার হয়নিঃ উল্টো দু’টি মামলা!

Md Elias
  • আপডেট সময় : ০১:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ১০৬২ বার পড়া হয়েছে

নলছিটিতে মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও উদ্ধার হয়নিঃ উল্টো দু’টি মামলা!

আমির হোসেন/ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাস অতিবাহিত হলেও ছাত্রী উদ্ধার কিংবা অপহরণকারী আটক হয়নি বরং অপহরণকারীর পিতা ও বড় ভাই বাদী হয়ে ছাত্রীটির পরিবারের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।

জানা গেছে, নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ক্ষাওক্ষীর গ্রামের মঞ্জু খান রাজুর মেয়ে ক্ষাওক্ষীর মেহেদীয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে গত ২১ এপ্রিল/২২ রাঁত (আনুঃ) ১১ টার দিকে অপহরণ করে। ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে দরজা খুলে বাহির হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ষাইটপাকিয়া গ্রামের মোশারফের পুত্র মো: সফিক হাওলাদার ২/৩ জনকে সঙ্গে নিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে গত ২৪ এ‌প্রিল`২২ নলছিটি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও ছাত্রীটি উদ্ধার কিংবা অপহরণকারী আটক হয়নি।

এদিকে অপহরণকারীর পিতা মো: মোশাররফ হোসেন বাদী হয়ে মেয়েটির মা ও আত্নীয়-স্বজনদের বিরুদ্ধে গত ২৮ এ‌প্রিল২২ ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (নলছিটি) সি/আর-১০১/২২(নলছিটি),ধারা-৩৬৪ ও ৩৬৫ মামলা দায়ের করেন। আদালত তদন্তের জন্য ঝালকাঠি ডিবিকে নির্দেশ দিয়েছেন। এরপর অপহরণকারীর বড় ভাই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে মেয়েটির আত্নীয়-স্বজনের বিরুদ্ধে গত ২৪মে/২২ ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি/আর-১৪২/২২ (নল) চুরির মামলা দায়ের করেছেন। আদালত বরিশাল পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার এসআই মো: মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ছাত্রীটিকে উদ্ধার ও অপহরণকারী যুবককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নলছিটিতে মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও উদ্ধার হয়নিঃ উল্টো দু’টি মামলা!

আপডেট সময় : ০১:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২