ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাস চাপায় নিহত তিন

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বাস চাপায় নিহত তিন

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস চাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। আহত দুই যাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সিরাজগঞ্জে বাস চাপায় নিহত তিন

আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩