শিরোনাম:
মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস, আটক-১২
Astha DESK
- আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১০৪১ বার পড়া হয়েছে
মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস, আটক-১২
স্টাফ রিপোর্টারঃ
মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাত চিকিৎসকসহ ১২ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ শনিবার (১২ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ প্রশ্নফাঁসকারী চক্রের মোট ১২ জনকে আটক করেছে সিআইডি।
এ বিষয়ে আগামীকাল রোববার (১৩ আগস্ট) দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।















