ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর মাটিখোঁড়া বটতলা মোড় নামক স্থানে মোশারফ হোসেন (৩৫) নামে এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিনোদনগর ইউনিয়নের ইউ,পি সদস্য সোহেল রানা বলেন, নারায়নপুর মাটিখোঁড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোশারফ হোসেনের গ্রামের বটতলা মোড়ে একটি মুদি দোকান আছে। শনিবার ওই দোকানে একই গ্রামের তফিজ উদ্দীনের ছেলে নুরনবী (২৫) এর সাথে দোকানের বকেয়া পাওনা টাকা নিয়ে তার তর্ক হয়। এক পর্যায়ে নুরনবী মোশারফকে লোহার রড দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত নূরনবীকে আটক চেস্টা চলছে।

ট্যাগস :

নবাবগঞ্জে মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩