ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে-র‌্যাব

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে-র‌্যাব

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগ এবং বিভিন্ন দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানের অংশ হিসাবে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে বলেও জানিয়েছে
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার বলেন, এর আগেও বড় বড় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা শহরবাসীকে নিরাপত্তা দিয়েছি। সমাবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাহাতে না ঘটে তাই আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

খন্দকার আল মঈন বলেন, আমরা নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান রেখেছি- ঢাকার বাইরে থেকে কেউ যেন নাশকতার জন্য কোনো বস্তু নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। যদি কোনো নাশকতার পরিকল্পনা থেকে থাকে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি। রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল বা রাষ্ট্রবিরোধী চক্র নাশকতা বা সহিংসতা যেন করতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। আমরা সাইবার ওয়ার্ল্ডেও নজরদারি করছি।

ট্যাগস :

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে-র‌্যাব

আপডেট সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩