ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

গরু ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

News Editor
  • আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১০১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আরব এগ্রো ফার্মের দারোয়ানের হাত-পা বেধে বিশ লাখ টাকা মুল্যের ১৬টি গরু ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে ২২ থেকে ২৩ জনের ডাকাত দল গরুগুলো নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন- রাব্বানী হোসেন (২৮), শহিদুল ইসলাম (২৮), মাসুদ রানা (৩২), সবুজ হোসেন (২২) ও হুমায়ুন কবির (৩৪)। তারা ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার বাসিন্দা।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, আলোচিত গরু ডাকাতির মামলাটির তদন্তভার পেয়ে চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে গরু ডাকাতদের পরিচয় নিশ্চিত হলেও তাদের শতভাগ সনাক্ত করতে দেরি হয়। পরে শনিবার পাঁচ ডাকাতকে দেশের বিভন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারের পর ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি প্রাইভেটকার, তালা কাটার একটি কাটার মেশিন, তিনটি চাকু, ছয়টি রশি, একটি কেচি, দুইটি ত্রিপল ও হাসিল বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

গরু ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আরব এগ্রো ফার্মের দারোয়ানের হাত-পা বেধে বিশ লাখ টাকা মুল্যের ১৬টি গরু ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে ২২ থেকে ২৩ জনের ডাকাত দল গরুগুলো নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন- রাব্বানী হোসেন (২৮), শহিদুল ইসলাম (২৮), মাসুদ রানা (৩২), সবুজ হোসেন (২২) ও হুমায়ুন কবির (৩৪)। তারা ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার বাসিন্দা।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
        হোসেনপুর এসিল্যান্ড এর উদ্যোগে ব্যাতিক্রমী “ভ্রাম্যমাণ ভূমিসেবা” 